শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জিহাদ হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খামারকান্দি গ্রামের দহপাড়া এলাকায় নিজ বাড়িতে গবাদিপশুকে গোসল করানোর জন্য বৈদ্যুতিক মোটরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিহাদ হোসেন ওই গ্রামের বাসিন্দা মো. তোফাজ্জল হোসেনের একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার মুহূর্তে জিহাদ হোসেন বিদ্যুতায়িত হন। পরে তাকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
তার মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

