মিন্টু ইসলাম:
বগুড়ার শেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি চায়না সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়ে তিনি বর্তমানে খেজুরতলা শেরপুর ইসলামী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে যান শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মারুফ শিমুল, শ্রমবিষয়ক সম্পাদক আব্দুল হামিদ এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ।
তারা হাসপাতালে চিকিৎসাধীন চায়না ভাইয়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
স্থানীয় নেতাকর্মীরা আহত বিএনপি নেতা চায়নার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

