https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 7 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ বেতার রাজশাহীতে কিশোর অপরাধ নিয়ে বিশেষ ফোন-ইন অনুষ্ঠান

admin
October 7, 2026 10:05 pm
Link Copied!

রাজশাহী প্রতিনিধি:
কিশোর অপরাধের বর্তমান পরিস্থিতি, এর কারণ এবং অপরাধপ্রবণতা থেকে কিশোরদের দূরে রাখতে করণীয় বিষয়ে বাংলাদেশ বেতার, রাজশাহীতে বিশেষ ফোন-ইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে বাংলাদেশ বেতার, রাজশাহীতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বাস্তবায়িত ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুরশিদা ফেরদৌস বিনতে হাবিব।
অনুষ্ঠানে কিশোর অপরাধের বর্তমান পরিস্থিতি, অপরাধে জড়িয়ে পড়ার পেছনের বিভিন্ন কারণ এবং কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখার উপায় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় পরিবার, সমাজ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। কিশোরদের সুস্থ বিকাশ, ইতিবাচক পরিবেশ নিশ্চিত করা এবং তাদের অপরাধ থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, পারিবারিক বন্ধন জোরদার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।