https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 17 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

হ্যাটট্রিক করে আলজেরিয়াকে একাই হারিয়ে দিলেন লিওনেল মেসি!

admin
June 17, 2026 10:36 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শুরুটা হয়েছেও একেবারে চ্যাম্পিয়নের মতোই। শিরোপা ধরে রাখার মিশনে হ্যাটট্রিক করে আলজেরিয়াকে একাই হারিয়ে দিয়েছেন লিওনেল মেসি। বুধবার যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে ৫ মিনিটে গোলের সূচনা করেন মেসি। তবে সেটি বাতিল হয়ে যায় অফসাইডে। কিন্তু এরপর ভয়ঙ্কর হয়ে উঠে বিশ্বকাপ ক্যারিয়ারে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নেন তিনি।

প্রথমার্ধের ১৭ মিনিটে চোখ ধাঁধানো গোলের পর দ্বিতীয়ার্ধের ৬০ ও ৭৬ মিনিটে বাকি দুই গোল করেন আর্জেন্টিনার মহাতারকা।

প্রতিপক্ষের অর্ধ থেকে রদ্রিগো ডি পলের কাছ থেকে বল পেয়ে প্রথম গোল করার জন্য সামনে এগিয়ে যান ৩৮ বছর বয়সী মেসি। দ্রুতগতিতে ডিফেন্ডারদের পেছনে ফেলে শুটিং রেঞ্জে পৌঁছে বাঁ পায়ের জোরালো শট নেন তিনি। বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে করা চোখ ধাঁধানো গোলে সবাইকে অবাক করেন আর্জেন্টাইন মহাতারকা।

এরপর ৬০ মিনিটে নিজেদের অর্ধ থেকে লম্বা বল পাঠান এমিলিয়ানো মার্তিনেজ। বলটি গিয়ে পৌঁছায় অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের কাছে, যিনি বক্সের বাইরে থেকে নিচু শট নেন। সহজ বলটি ধরতে গিয়ে ভুল করেন গোলরক্ষক লুকা জিদান।

হাত ফসকে বল সামনে চলে এলে সুযোগের সদ্ব্যবহার করেন মেসি। ঠান্ডা মাথায় বল জালের নিচের কোণে পাঠিয়ে দেন। ফলে আর্জেন্টিনার লিড আরও বাড়ে, আর জোড়া গোল পূর্ণ করেন মেসি।

৭৬ মিনিটে আক্রমণের সূচনা করেন মেসি নিজেই। বাম প্রান্তে থাকা নিকোলাস গঞ্জালেসকে বল দিয়ে দ্রুত বক্সের কিনারায় চলে যান তিনি। গঞ্জালেজের কাছ থেকে বল ফেরত পেয়ে এক টাচে নিয়ন্ত্রণ নেন মেসি। এরপর নিখুঁত ফিনিশে বল জড়িয়ে দেন জালের বাঁ দিকের নিচের কোণে।

এর মধ্য দিয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টাইন মহাতারকা, আর ম্যাচে আর্জেন্টিনার আধিপত্য আরও স্পষ্ট হয়ে ওঠে। শেষ পর্যন্ত মেসির দাপুটে পারফরম্যান্সে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ৩-০ গোলে জিতে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নদের পরের ম্যাচ আগামী ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।