Dhaka ০৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজের আড়াই ঘণ্টা পর পুকুরে ভেসে উঠলো দুই বোনের মরদেহ

নাটোর প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের শাঐল বুদারবাজার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাদিয়া (৭) ওই গ্রামের শরিফুল ইসলামের মেয়ে ও খাদিজা (৬) ইমরান আলীর মেয়ে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

স্থানীয়রা জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে খেলতে গিয়ে কোনো একসময় বাড়ির পাশের পুকুরের পড়ে যায় দুই শিশু। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান মেলে না। পরে বিকেল ৩টার দিকে তাদের মরদেহ পানিতে ভেসে ওঠে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

বগুড়ার শাজাহানপুরে দুবলাগাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

নিখোঁজের আড়াই ঘণ্টা পর পুকুরে ভেসে উঠলো দুই বোনের মরদেহ

আপডেটের সময় : ১১:৩০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩