Dhaka ০৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় পুকুর থেকে ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

এম,এ রাশেদ, স্টাফ রিপোর্টারঃ

গত ৫ই আগস্ট বগুড়া সদর থানা থেকে লুণ্ঠন হওয়া ২টি আগ্নেয়াস্ত্র পুকুরের মধ্য থেকে উদ্ধার করেছে বগুড়া সদর থানা পুলিশ। অস্ত্র দুটির মধ্য একটি এলএমজি এবং একটি চায়না রাইফেল রয়েছে। অস্ত্র দুটি সদর থানা থেকে লুণ্ঠন হওয়া বলে জানিয়েছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন।

প্রত্যক্ষদর্শী রাশেদুল ইসলাম জনি জানান, আজ বিকালে জমিতে কীটনাশক দিতে এসে পুকুরে পানি আনতে যান। সে সময় পুকুরের কাদামাটিতে অস্ত্র দুটির নল বের হয়ে থাকতে দেখি। তখন আমি আশেপাশের লোকজনকে ডেকে নিয়ে আসি।

প্রত্যক্ষদর্শী ঘোলাগাড়ি গ্রামের সার্থক হাসান জানান, বিষয়টি জানার পরে ঘটনাস্থলে অন্যান্যদের সাথে উপস্থিত হয়ে ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে অবগত করেছি।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন জানান, ৯৯৯ ফোন পেয়ে আমি অফিসার ফোর্সসহ ঘটনাস্থলে যাই এবং কাদামাটির মধ্যেও পাওয়া দুটি আগ্নেয়াস্ত্র পরিত্যক্ত অবস্থায় দেখতে পাই। দুটি অস্ত্রের গায়ে থাকা নাম্বার মিলিয়ে নিশ্চিত হয়েছি গত বছরের ৫ই আগস্ট বগুড়া সদর থানার লুণ্ঠিত হওয়া অস্ত্রগুলোর মধ্য দুটি।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

বগুড়ার শাজাহানপুরে দুবলাগাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

বগুড়ায় পুকুর থেকে ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

আপডেটের সময় : ০৮:০৯:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫