Dhaka ১২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত

  • Reporter Name
  • Update Time : ১২:১৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • ৪ Time View

বগুড়া প্রতিনিধি:

বগুড়ায় ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে শহরের পুরান বগুড়ার ওয়াপদা গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হয়েছেন আশরাফুল ইসলাম। তিনি রাজশাহীর পবা উপজেলার বাগসারা এলাকার আজিমউদ্দিনের ছেলে। এছাড়া আশরাফুল বগুড়ায় একটি বেসরকারি কোম্পানিতে সুপারভাইজার পদে কর্মরত ছিলেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মোস্তফা কামাল।
পুলিশের এই কর্মকর্তা বলেন, আশরাফুল ইসলামের স্ত্রী অসুস্থ। তাই এক পরিচিত বন্ধুকে নিয়ে মোটরসাইকেলযোগে সাতমাথায় তিনি ওষুধ কিনতে যান। ওষুধ কিনে ফেরার পথে ওয়াপদা গেইট এলাকায় অসাবধানতাবশত বগুড়া থেকে সান্তাহারগামী পদ্মরাগ ট্রেনের ধাক্কায় আশরাফুল ইসলামের মৃত্যু হয়। এসময় নিহতের পিছনে থাকা ওই ব্যক্তি লাফ দিলে প্রাণে বেঁচে যান। তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে৷ এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বগুড়ার শাজাহানপুরে দুবলাগাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

বগুড়ায় ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত

Update Time : ১২:১৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪