Dhaka ০১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় পিকআপ চাপায় প্রাণ গেল রাস্তায় শুয়ে থাকা ঘুমন্ত ব্যক্তির

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : ১১:৫৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • ৩ সময় দৃশ্য

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার কাহালুতে রাস্তার উপর বিছনায় শুয়ে থাকা অবস্থায় অজ্ঞাত এক পিকআপ ভ্যানের চাপায় বুলু মিয়া (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বুধবার (১৮ই সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে কাহালু উপজেলার সাবানপুর-কালিপাড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত বুলু মিয়া কালিপাড়া ভাগজোর গ্রামের মৃত রমজান আলীর পুত্র।

বিষয়টি নিশ্চিত করে কাহালু থানার এস আই মহিউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানা যায় নিহত ব্যক্তি মাছ ধরার জন্য মাঠে বরশি ফেলে কালিপাড়া-সাবানপুরের মাঝামাঝি পথে রাস্তায় বিছানা বিছিয়ে শুয়ে ছিলেন। একটি অজ্ঞাত মুরগি বোঝাই পিকআপ ভ্যান তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন বিষয়টি দেখে আমাদেরকে খবর দেন।

তিনি আরও জানান, এঘটনায় নিহতের স্বজনদের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

বগুড়ার শাজাহানপুরে দুবলাগাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

বগুড়ায় পিকআপ চাপায় প্রাণ গেল রাস্তায় শুয়ে থাকা ঘুমন্ত ব্যক্তির

আপডেটের সময় : ১১:৫৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪