https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday, 19 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া ইয়াকুবিয়া বিদ্যালয়ের ছাত্রী দেশ সেরা সৌমিকাকে সংবর্ধনা

admin
December 28, 2022 11:04 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার

বগুড়া শহরের ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রী সৌমিকা লাহিড়ী দুটি বিষয়ে দেশ সেরা হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা/২১ এ ক গ্রুপ থেকে নজরুল সংগীত ও ভাব সংগীত উভয় বিষয়ে জাতীয় পর্যায়ে প্রথন স্থান অর্জন করেছে।

তার এই সাফল্যকে ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ছাড়াও বগুড়াবাসির সম্মান বৃদ্ধি করেছে। ফলে ২৮ ডিসেম্বর বুধবার সৌমিকা লাহিড়ীকে ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও শিক্ষকগণ ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য খায়রুল ইসলাম, প্রধান শিক্ষক শাহাদৎ হোসেন, সহকারী প্রধান শিক্ষক ফেরদৌস আলম, সিনিয়র শিক্ষক জিন্নাত আরা হাই, বদোরুন্নাহার বেগম, জাহানারা খাতুন, সহকারী শিক্ষক রুহুল আমিন, স্বপন কুমার ঘোষসহ সৌমিকার বাবা, মা, বিদ্যালয় কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-কর্মচারীগণ ও ছাত্রীবৃন্দ।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।