Dhaka ০২:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিল্পকলা পদক ২০১৯-২০ পাচ্ছেন সংস্কৃতি অঙ্গণে অবদানের জন্য ২০ গুণীজন

শিল্পকলা পদক ২০১৯-২০ পাচ্ছেন সংস্কৃতি অঙ্গণে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২০ গুণীজন। সম্প্রতি শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদক দেয়ার নামের তালিকা প্রকাশ করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

এর মধ্যে শিল্পকলা পদক ২০১৯ পাচ্ছেন, মাসুদ আলী খান (নাট্যকলা), হাসিনা মমতাজ (সঙ্গীতশিল্পী), আবদুল মান্নান (চারুকলা), অনুপম হায়াৎ (চলচ্চিত্র), লুবনা মারিয়াম (নৃত্যকলা), শম্ভু আচার্য্য (লোকসংস্কৃতি), মো. মনিরুজ্জামান (যন্ত্রসঙ্গীত), এম এ তাহের (ফটোগ্রাফি), হাসান আরিফ (আবৃত্তি) ও ছায়ানট (সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন)।

শিল্পকলা পদক ২০২০ পাচ্ছেন, মলয় ভৌমিক (নাট্যকলা), মাহমুদুর রহমান বেণু (সঙ্গীত), শহিদ কবীর (চারুকলা), শামীম আখতার (চলচ্চিত্র), শিবলী মোহাম্মদ (নৃত্যকলা), শাহ আলম সরকার (লোকসংস্কৃতি), মো. সামসুর রহমান (যন্ত্রসঙ্গীত), আ ন ম শফিকুল ইসলাম স্বপন (ফটোগ্রাফি), ডালিয়া আহমেদ (আবৃত্তি) ও দিনাজপুর নাট্য সমিতি (সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন)।

আজ বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে পদকপ্রাপ্তদের হাতে পদক তুলে দেয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে. এম খালিদ, এমপি। স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। আলোচনা ও পদক প্রদান শেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

উল্লেখ্য, প্রতি বছর ১৬ সদস্যের কমিটি পদকের জন্য গুণীজন নির্বাচন করে থাকেন। পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তি ও সংগঠন প্রত্যেককে একটি করে স্বর্ণপদক, সনদপত্র এবং এক লাখ টাকার চেক প্রদান করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

শিল্পকলা পদক ২০১৯-২০ পাচ্ছেন সংস্কৃতি অঙ্গণে অবদানের জন্য ২০ গুণীজন

Update Time : ০৬:১৮:০৭ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২