Dhaka ১০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
  • ১ Time View

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার নওগাঁ আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত হয়েছে। বুধবার (২৬ই জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুপচাঁচিয়া জে কে কলেজের সামনে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে৷

নিহত ব্যক্তিরা হলেন, দুপচাঁচিয়ার জিয়ানগর সোনারপাড়া এলাকার আকরাম হোসেনের ছেলে সাদিকুল ইসলাম ও অপরজন জিয়ানগর এলাকার মোসাদ্দেকুল ইসলাম। তারা দুইজনেই কলেজ পড়ুয়া এবং একে অপরের বন্ধু।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন,বিকালে মোটরসাইকেল নিয়ে কাহালুর রাবেয়া পার্কে বেড়াতে যায় সাদিকুল এবং মোসাদ্দেকুল। আজ বুধবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে জে, কে কলেজের সামনে অজ্ঞাতপরিচয় একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোসাদ্দেকুল মারা যায়। পরে গুরুতর আহত অবস্থায় সাদিকুলকে দুপচাঁচিয়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, মোটরসাইকেল কে চালাচ্ছিল তা এখনও জানা যায়নি। আর ট্রাক অজ্ঞাতপরিচয় হওয়ায় কাউকে আটক করাও যায়নি। মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় যুবলীগের একজন গ্রেফতার

বগুড়ায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

Update Time : ০৮:৪৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪