Dhaka ১১:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় মাটিবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের!

  • Reporter Name
  • Update Time : ১০:৪০:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
  • ০ Time View

স্টাফ রিপোর্টার:

বগুড়ার শাজাহানপুরে হাতে জায়নামাজ ও মাথায় টুপি দিয়ে ফজর নামাজের উদ্দেশ্য মসজিদে যাওয়ার পথে মাটিবাহী ট্রাক চাপায় নিহত হয়েছেন তারেক রহমান রাকিব (৩০) নামে এক যুবক।

রোববার (৩১ ডিসেম্বর) ভোর ৫টার দিকে ডোমনপুকুর থেকে মানিকদিপা গ্রামীণ সড়কের এ দুর্ঘটনা ঘটেছে। নিহত তারেক রহমান রাকিব উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর এলাকার দুলাল হোসেন ছেলে। তিনি ডোমনপুকুর খরনা হাটখোলা ব্যবসা করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাতে জায়নামাজ মাথায় টুপি নিয়ে ফজর নামাজের জন্য রাকিব বাড়ি থেকে মসজিদ যাওয়ার পথে কুয়াশায় রাস্তায় দ্রুতগামী একটি মাটিবাহী অজ্ঞাত ট্রাক ধাক্কা দিলে গুরুতর অবস্থায় স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অজ্ঞাত যানটি এখনো আটক সম্ভব হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বগুড়ায় মাটিবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের!

Update Time : ১০:৪০:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩