https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 14 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার গাবতলীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

admin
July 14, 2026 5:21 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষপ্রেম জাগ্রত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের সরাতলী ঈশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটনের দিকনির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেন গাবতলী উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং নেপালতলী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম আর ইসলাম রাখু।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সামাদ প্রামাণিক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিকা আক্তার, বিএনপি নেতা জাহিদুল সাকিদার, পিন্টু ইসলাম, আপেল মাহমুদ, নেপালতলী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছাইদুল রহমান হিটলু, যুবদল নেতা আজবীর পলাশ, মানিক ইসলাম, সুজন, ছাত্রনেতা ইমরান হোসেন, আবির, হিরা, মেহেদী, মোস্তাকিনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি গাছ শুধু পরিবেশকে সবুজ রাখে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে পরিবেশ সংরক্ষণে দায়িত্ববোধ ও সচেতনতা সৃষ্টি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
কর্মসূচি শেষে শিক্ষার্থীদের নিজ নিজ বাড়িতে গাছের চারা রোপণ ও পরিচর্যার আহ্বান জানানো হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।