https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকামঙ্গলবার, 3 নভেম্বর 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া নন্দীগ্রামে জেলা পরিষদের ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মোশারফ হোসেন ‎

admin
নভেম্বর 3, 2026 7:13 অপরাহ্ন
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় জেলা পরিষদের নতুন ডাকবাংলো ভবন নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। এ উপলক্ষে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন এমপি।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি আনুষ্ঠানিকভাবে ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকির, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) গোলাম মোঃ শাহনেওয়াজ, নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) উপস্থিত ছিলেন।
‎
‎এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক সুমন, সাংগঠনিক সম্পাদকবৃন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
‎
‎নতুন ডাকবাংলো ভবনটি নির্মিত হলে নন্দীগ্রামে সরকারি কাজে আগত কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দাপ্তরিক কাজে আসা অতিথি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আবাসন ও অবস্থানের ক্ষেত্রে সুবিধা সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি জেলা পরিষদের অবকাঠামোগত উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে সরকারি সেবাসংশ্লিষ্ট কার্যক্রমে ভবনটি ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
‎
‎ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।