https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 2 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে চুরির ঘটনায় গ্রেফতার আটজনের সঙ্গে দেখা করতে গিয়ে আরও দুজন গ্রেফতার

admin
October 2, 2026 11:47 pm
Link Copied!

বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনটে ইছামতি ডিজিটাল কমপ্লেক্স মার্কেটের ‘মাসুদ টেলিকম’-এ চুরির ঘটনায় আগে গ্রেফতার হওয়া আটজনের সঙ্গে দেখা করতে থানায় গিয়ে আরও দুজন গ্রেফতার হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার দুজন হলেন মো. মোস্তফা (৪০) ও বাবুল চৌধুরী (৪৮)। তাঁরা দুজনই কুমিল্লার মুরাদনগর উপজেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে ধুনট থানায় আগে গ্রেফতার হওয়া আটজনের সঙ্গে দেখা করতে আসেন মোস্তফা ও বাবুল চৌধুরী। এ সময় তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পরে তাঁদেরও এ মামলায় গ্রেফতার দেখানো হয়।

এর আগে, ৩০ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে ধুনট শহরের ইছামতি ডিজিটাল কমপ্লেক্স মার্কেটের নিচতলায় অবস্থিত মাসুদ টেলিকমে চুরির ঘটনা ঘটে। ঘটনার প্রায় তিন ঘণ্টা পর অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে চুরি হওয়া ৯৪টি অ্যান্ড্রয়েড মুঠোফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা মুঠোফোনগুলোর আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ টাকা।

আগে গ্রেফতার হওয়া আটজন হলেন চট্টগ্রামের আল আমিন (৩০), আক্কাস আলী (৩৫) ও হৃদয় (৩৪), নরসিংদীর ইমরান (৩০), ব্রাহ্মণবাড়িয়ার ইয়াছিন আরাফাত (৩৮) এবং কুমিল্লার রবিউল ইসলাম (৩৩), আলা উদ্দিন (২৫) ও ইস্রাফিল রহমান (২৭)।

পুলিশ জানায়, গ্রেফতার হওয়া আটজন আন্তজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। তাঁদের গ্রেফতারের পর ধুনট থানা হেফাজতে রাখা হয়েছিল। এ ঘটনায় দোকানের মালিক মাসুদ রানা বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম মোস্তফা ও বাবুল চৌধুরীর গ্রেফতার এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।