https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 11 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে ফ্যানের তার সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এক ব্যক্তির

admin
August 11, 2026 7:12 pm
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে বৈদ্যুতিক ফ্যানের তার সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মকবুল হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের পদ্মারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মকবুল হোসেন গাড়িদহ পদ্মারপাড়া এলাকার মৃত সলিম উদ্দিনের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়িতে বৈদ্যুতিক ফ্যানের সংযোগ দেওয়ার চেষ্টা করছিলেন মকবুল হোসেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

 

তাঁর স্ত্রী সয়েদা বেগম ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার শুরু করলে স্বজনেরা ছুটে আসেন। পরে তাঁকে উদ্ধার করে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাড়িদহ ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম বলেন, ঘটনার সময় বাড়িতে স্বামী-স্ত্রী দুজনই ছিলেন। এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক একটি দুর্ঘটনা।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।