শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
ভালো কাজের স্বীকৃতি হিসেবে বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এর কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করেছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত জয়নুল আবেদিন।
রোববার (১৩ সেপ্টেম্বর) তিনি এ সম্মাননা গ্রহণ করেন। দায়িত্ব পালনে নিষ্ঠা ও আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা পাওয়ার পর ওসি তদন্ত জয়নুল আবেদিন বলেন, “সম্মাননা কাজের প্রতি অনুপ্রেরণা যোগায়। এই সফলতার জন্য শেরপুর থানার সকল সহকর্মীর প্রতি আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তাদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে।”
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শেরপুর থানার সকল কর্মকর্তা ও সদস্যের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতাও প্রয়োজন। ভবিষ্যতেও দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

