Dhaka ১১:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় বিশ্ববিদ্যালয়ের সনদ তুলতে এসে বাস চাপায় যুবক নিহত!

  • Reporter Name
  • Update Time : ১১:৫৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
  • ০ Time View

বগুড়া প্রতিনিধি:

বগুড়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সনদপত্র তুলতে এসে বাস চাপায় ফাইয়াদ আলম(২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২০ অক্টোবর) দুপুর একটার দিকে বগুড়া- রংপুর মহাসড়কে বাঘোপাড়া খোলারঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাইয়াদ আলম বগুড়ার গাবতলী উপজেলার লস্করীপাড়ার জহুরুল আলমের ছেলে। বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটি সায়েন্স এ্যাণ্ড টেকনোলজি থেকে তিনি কিছুদিন আগে পাশ করেছেন। এসব তথ্য নিশ্চিত করেন হাইওয়ে পুলিশের গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইসলাম।

পুলিশের এই কর্মকর্তা জানান, ফাইয়াদ আলম শুক্রবার বেলা ১২টার দিকে ওই বিশ্ববিদ্যালয়ে যান। সেখান থেকে দুপুর ১টার দিকে তিনি বের হয়ে মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। মহাসড়কে বগুড়ার বাঘোপাড়া খোলারঘর এলাকায় পৌঁছলে গাইবান্ধা থেকে বগুড়াগামী যাত্রীবাহী একটি বাস পেছন থেকে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় বাসের চালক কিছুদূরে গিয়ে যাত্রীদের নামিয়ে দিয়ে বাস রেখে পালিয়ে যান। খবর পেয়ে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনাস্থলে যান। তারা তাৎক্ষণিক মহাসড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে থানা ও হাইওয়ে পুলিশ গিয়ে তাদের ক্যাম্পাসে ফেরৎ পাঠায়।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে বাস এবং মোটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বগুড়ায় বিশ্ববিদ্যালয়ের সনদ তুলতে এসে বাস চাপায় যুবক নিহত!

Update Time : ১১:৫৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩