https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 20 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় স্কুলবাস উল্টে নিহত ৮ম শ্রেণির ছাত্রী, আহত ১০–১৫

admin
August 20, 2026 10:39 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:
বগুড়া সদর উপজেলার পল্লীমঙ্গল এলাকায় স্কুলবাস দুর্ঘটনায় সুহা নামে অষ্টম শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে পল্লীমঙ্গল বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া মহানগরের বিট মডেল স্কুলের একটি বাস স্কুল ছুটির পর শিক্ষার্থীদের নিয়ে পীরগাছার দিকে যাচ্ছিল। বাসটি পল্লীমঙ্গল বন্দর অতিক্রম করে ইটভাটার কাছে পৌঁছালে একটি সিএনজিচালিত অটোরিকশাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।

এতে বাসে থাকা শিক্ষার্থীদের কয়েকজন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। সেখানে সুহাকে মৃত ঘোষণা করা হয়।
নিহত সুহা বগুড়া সদর উপজেলার খামারকান্দি এলাকার বাসিন্দা এবং বিট মডেল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার বিস্তারিত কারণ ও হতাহতদের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আরও তথ্য জানা যায়নি।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।