Dhaka ০২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া শেরপুরে প্রাইভেটকারের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : ১০:৪০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • ০ সময় দৃশ্য

শেরপুর বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের শুভগাছা শাফলজানি এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় গত বুধবার রাতে সিএনজি যাত্রী জুয়েল রানা (৩৫) নামের এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় ৪জন আহত হয়েছে। আহতরা হলেন, মনিরুল ইসলাম (৫০), শাহ আলম (৫৫), দিলারা বেগম (৫০), এনামুল হক (৪০)। বৃহস্পতিবার দুপুরে আইগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

স্থানীয়রা জানান, বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের নাটাবাড়ি গ্রামের সাকিম উদ্দিন মন্ডলের ছেলে ও সিরাজগঞ্জ কাজিপুর উপজেলায় উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত জুয়েল রানা গত বুধবার প্রয়োজনীয় কেনাকাটার জন্য শেরপুরে আসে। কেনাকাটা শেষে সিএনজি যোগে রাত ৯টার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এ সময় সিএনজি শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের শাফলজানি এলাকায় পৌঁছালে পিছন থেকে দ্রæতগতিতে যাওয়া প্রাইভেটকার সিএনজিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজি গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়ে সিএনজি থাকা চালকসহ সকল যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জুয়েল রানাকে কর্মব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। অন্যান্য আহতের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি পুলিশের হেফাজতে রয়েছে। প্রাইভেটকারটি চালক ও মালিক সনাক্তের জন্য পুলিশ কাজ করছে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

বগুড়ার শাজাহানপুরে দুবলাগাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

বগুড়া শেরপুরে প্রাইভেটকারের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত

আপডেটের সময় : ১০:৪০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪