Dhaka ০২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার পতনের রোডমার্চ শুরু : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : ০৭:৫৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
  • ০ সময় দৃশ্য

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার পতনের মধ্যদিয়ে তাদের রোডমার্চ কর্মসূচি শেষ হবে। শনিবার (১৬ সেপ্টেম্বর) রংপুরের গ্রান্ড হোটেল মোড়ে বিএনপি কার্যালয়ে সামনে থেকে শুরু হওয়া দলের পূর্বঘোষিত ‘তারুণ্যের রোড মার্চ’ কর্মসূচির উদ্বোধন করে এ কথা বলেন তিনি।

বিএনপির অসংখ্য নেতাকর্মীকে আটক করে রাখা হয়েছে। নিম্ন আদালতে গেলে জামিন দেয়া হয় না। মিথ্যা মামলায় দিনের পর দিন বিএনপির নেতাকর্মীদের কারাগারে রাখা হয়েছে এসব অভিযোগ করে ফখরুল আরও বলেন, আজকে রোডমার্চ শুরু হলো, আর এ কর্মসূচি সেদিন শেষ হবে যেদিন এ সরকারের পদত্যাগ ঘটবে।

লুটেরা, অনির্বাচিত এবং ফ্যাসিবাদি এ সরকারের পদত্যাগের দাবিতে আজকের এ তারুণ্যের রোডমার্চ এ কথা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, রংপুরের বিরাট ঐতিহ্য আছে। এখানে ঐতিহ্য হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঐতিহ্য। রংপুর থেকে আজকের তরুণরা দেশের জনগণকে ডাক দিচ্ছে এ দেশকে পুনরুদ্ধারের জন্য।

বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার কৌশল করে; জোর করে ক্ষমতায় টিকে আছে, গণতন্ত্রকে নির্বাসনে পাঠাতে চায় তারা। নিত্যপণ্যের দাম বেড়েছে কয়েকগুণ, বিদ্যুৎ থাকছে না, উৎপাদন ব্যাহত হচ্ছে; সেচ ও কৃষিকাজ করতে পারছেন না কৃষকরা। ব্যাংক খালি করে দিয়েছে, রিজার্ভ থেকে টাকা চুরি করছে তারা। সবখানে চুরির কারণে রিজার্ভ কমে আসছে, অর্থনীতির চাকা চলছে না।

ফখরুল বলেন, এই সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গৃহবন্দি করে রেখেছে। গতকাল রাতেও আমি তাকে দেখতে গিয়েছিলাম। চিকিৎসকরাও তাকে নিয়ে চিন্তিত। চিকিৎসরকরা বলছেন, এখানে খালেদা জিয়াকে চিকিৎসা করার আর কোনো সুযোগ নেই। তার চিকিৎসার জন্য তাকে অতিদ্রুত বিদেশে নিয়ে যেতে হবে। তিনি বলেন, শুধু বিএনপি নয় দেশের সবগুলো রাজনৈতিক জোট ঘোষণা দিয়েছে যে; এ সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়। এই সরকার বার বার জনগণের সঙ্গে প্রতারণা করেছে।

অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি সেখানে অংশ নেবে এবং নির্বাচনের পরে আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে বলে জানান বিএনপি মহাসচিব। সরকারের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, একদফা মেনে নিন, শান্তিপূর্ণ পন্থায় না মানলে জনগণের উত্তাল তরঙ্গে বর্তমান সরকার ভেসে যাবে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

বগুড়ার শাজাহানপুরে দুবলাগাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

সরকার পতনের রোডমার্চ শুরু : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আপডেটের সময় : ০৭:৫৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩