https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 10 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

সারাদেশে ভারী বর্ষণের সতর্কতা: আগামী ২৪ ঘণ্টায় ৬৪ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা

admin
July 10, 2026 6:19 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
দেশজুড়ে চলমান মৌসুমি বৃষ্টিপাতের ধারাবাহিকতায় আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগের ৬৪ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি জেলায় মাঝারি থেকে ভারী এবং কিছু এলাকায় ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

সম্ভাব্য ভারী থেকে অতিভারী বৃষ্টিপ্রবণ জেলার মধ্যে রয়েছে— নওগাঁ, বগুড়া, ঠাকুরগাঁও, জয়পুরহাট, গাইবান্ধা, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, লালমনিরহাট, জামালপুর, সিরাজগঞ্জ, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, টাঙ্গাইল, গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, মাদারীপুর, শরীয়তপুর, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানসহ আশপাশের এলাকা।

ভারী বর্ষণের ফলে পাহাড়ি এলাকায় পাহাড়ধসের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি দেশের বিভিন্ন জেলার চলমান বন্যা পরিস্থিতিরও আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এদিকে খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এছাড়া, চলমান বৃষ্টিপাত আগামী ৩ থেকে ৫ দিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। পরিস্থিতির পরিবর্তন হলে পরবর্তী হালনাগাদ তথ্য প্রকাশ করা হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।