https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 13 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

৪ এপিবিএন, বগুড়ায় মাস্টার প্যারেড অনুষ্ঠিত

admin
September 13, 2026 6:08 pm
Link Copied!

বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় ৪ এপিবিএনের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) ৪ এপিবিএন, বগুড়ার প্যারেড গ্রাউন্ডে এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

৪ এপিবিএনের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোঃ শহীদ আবু সরোয়ারের নেতৃত্বে অনুষ্ঠিত প্যারেডে ব্যাটালিয়নের সব কর্মকর্তা ও ফোর্স সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অধিনায়ক সুসজ্জিত অভিবাদন মঞ্চে প্যারেডের সালাম গ্রহণ করেন।

 

প্যারেড পরিদর্শন শেষে তিনি প্যারেডের সার্বিক মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সদস্যদের দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
পরে অধিনায়ক ব্যাটালিয়নের মোটরযান শাখাসহ বিভিন্ন স্থাপনা ও কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ৪ এপিবিএনের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মধুসুদন রায়, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, সহকারী পুলিশ সুপার মোঃ নাসির উদ্দীন মন্ডলসহ ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তা ও ফোর্স সদস্যরা।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।