https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 1 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

‎জুলাই শহীদদের স্মরণে শিবগঞ্জে ফুটবল টুর্নামেন্ট, চূড়ান্ত খেলা রোববার

admin
August 1, 2026 9:29 pm
Link Copied!


এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

জুলাই শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বগুড়ার শিবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। শনিবার (১ আগস্ট) বিকেল ৫টায় আয়োজিত এ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

‎প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, জুলাইয়ের শহীদরা কোনো ব্যক্তি বা দলের জন্য নয়, বরং একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য আত্মত্যাগ করেছেন। তাদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা দিতে হলে মানবিক, সুশাসনভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

‎তিনি বলেন, খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, দেশপ্রেম, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের চেতনা জাগ্রত করে। জুলাই শহীদদের স্মরণে আয়োজিত এই টুর্নামেন্ট নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ-পরবর্তী গণতান্ত্রিক চেতনা, আত্মত্যাগের ইতিহাস ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ভূমিকা রাখবে।

‎টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মোকামতলা উপজেলা একাদশ ও শিবগঞ্জ উপজেলা একাদশ মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি ২-২ গোলের সমতায় শেষ হয়। খেলা উপভোগ করতে কয়েক হাজার ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে উপস্থিত ছিলেন।
‎আয়োজকরা জানান, টুর্নামেন্টের চূড়ান্ত ম্যাচ আগামীকাল (২ আগস্ট) বিকেল ৫টায় মোকামতলা উচ্চ বিদ্যালয় মাঠে একই দুই দলের মধ্যে অনুষ্ঠিত হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।