https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 24 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

টাইব্রেকারে শেরপুরকে হারিয়ে বগুড়া সিটি কর্পোরেশনের জয়

admin
August 24, 2026 8:05 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:
বগুড়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উত্তেজনাপূর্ণ ম্যাচে শেরপুর উপজেলা দলকে টাইব্রেকারে হারিয়েছে বগুড়া সিটি কর্পোরেশন। নির্ধারিত সময়ের খেলায় দুই দলের লড়াই সমতায় শেষ হলে ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে ৫–৪ গোলে শেরপুরকে পরাজিত করে জয় তুলে নেয় বগুড়া সিটি কর্পোরেশন।

ম্যাচটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম ইসলাম স্বাধীন এবং বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

এ ছাড়া বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), জেলা বিএনপির নেতৃবৃন্দসহ হাজারো ফুটবলপ্রেমী দর্শক মাঠে উপস্থিত থেকে টানটান উত্তেজনার ম্যাচটি উপভোগ করেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।