https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 25 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে আন্তঃইউনিয়ন গোল্ডকাপ ফুটবলের প্রস্তুতি, ১১ দলের মাঝে বল বিতরণ

admin
May 25, 2026 9:34 pm
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় অনূর্ধ্ব–১৯ আন্তঃইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬ উপলক্ষে অংশগ্রহণকারী দলগুলোর মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে উপজেলার ক্রীড়াঙ্গনে উৎসবের আমেজ তৈরি হয়েছে।

সোমবার (২৫ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিনিধিদের হাতে মোট ১১টি ফুটবল তুলে দেওয়া হয়। আয়োজকেরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এ আয়োজন করা হচ্ছে।

টুর্নামেন্টে অংশ নিচ্ছে কুসুম্বী, গাড়িদহ, খামারকান্দি, মির্জাপুর, শাহবন্দেগী, সীমাবাড়ী, ভবানীপুর, খানপুর, সুঘাট ও বিশালপুর ইউনিয়ন এবং শেরপুর পৌরসভা দল।
ফুটবল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সম্রাট সরকার।
এ সময় উপস্থিত ছিলেন ১১টি ইউনিয়নের চেয়ারম্যান, শারীরিক শিক্ষক সমিতির সভাপতি মাহমুদুল্লাহ কাফি, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম সরকার, আব্দুল বাসেতসহ স্থানীয় ক্রীড়া সংগঠকেরা।

আয়োজক সূত্রে জানা গেছে, ঈদের পর শেরপুর ডিজে হাই স্কুল মাঠে টুর্নামেন্টের খেলা শুরু হবে। ইতোমধ্যে অংশগ্রহণকারী দলগুলো প্রস্তুতি শুরু করেছে। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যেও এ আয়োজন ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
এদিকে, শেরপুর উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ সম্রাট দায়িত্ব গ্রহণের পর থেকেই উপজেলা ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও ক্রীড়া অনুরাগীদের একত্রিত করতে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। স্থানীয়দের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে শেরপুরের ক্রীড়াঙ্গন আরও এগিয়ে যাবে ইনশাআল্লাহ।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।