https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 14 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা’ঢাকা-রংপুর লংমার্চে মাটিডালীতে দেড় লক্ষাধিক মানুষের সমাবেশের আশা

admin
September 14, 2026 7:48 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করার লক্ষ্যে বগুড়ায় ১১ দলীয় ঐক্যের জেলা ও মহানগরীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের কলোনী এলাকার শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে লংমার্চ বাস্তবায়ন কমিটি বগুড়া জেলা ও মহানগরীর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগরী আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বগুড়া মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বগুড়া জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদ, সদস্যসচিব সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান (বিপু), এনসিপি নেতা আব্দুস সবুর সুমন, মাইনুল ইসলাম, অ্যাডভোকেট মুহা. ইজাজ আল ওয়াসী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির বগুড়া জেলা সভাপতি মো. মাহফুজুল হক,

 

সাধারণ সম্পাদক শাফিকুর রহমান শফি, বাংলাদেশ খেলাফত মজলিশ বগুড়ার সহসেক্রেটারি মাওলানা তৌহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা আবুল হাসান ফারুকী, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক এ এম জেড শাহরিয়ার তুহিন এবং এবি পার্টি বগুড়া জেলা শাখার আহ্বায়ক গোলাম রহমান রয়েলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অধ্যাপক আ স ম আব্দুল মালেক বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে এ লংমার্চ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, জনগণের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে বগুড়ার সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে। আগামী ১৯ সেপ্টেম্বর বিকেল ৩টায় বগুড়ার মাটিডালী বিমানমোড়ে মূল সমাবেশ শুরু হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিশের আমীর মাওলানা মামুনুল হক এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীরবিক্রম।

অধ্যাপক আ স ম আব্দুল মালেক আরও বলেন, বগুড়ার মাটিডালীর সমাবেশে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনগণকে নিয়ে দেড় লক্ষাধিক মানুষের উপস্থিতির প্রত্যাশা করা হচ্ছে। লংমার্চ ও সমাবেশকে সুশৃঙ্খল ও সফল করতে বিভিন্ন পর্যায়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে।
লংমার্চকে কেন্দ্র করে ইতোমধ্যে জেলা ও মহানগর পর্যায়ে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে বলে সভায় জানানো হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।