এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় সড়ক দুর্ঘটনায় গোকুল ইউনিয়ন বিএনপির সদস্য হেলাল উদ্দিন (৫৫) নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের গোকুল এলাকার সবুজ নার্সারির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলাল উদ্দিন বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের বেহুলা বাসর ঘর (মেড়পাড়া) গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
বৃহস্পতিবার বাদ জোহর নিজ বাসভবনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তাঁর ছেলে সিহাব উদ্দীন।
জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে হেলাল উদ্দিনের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। এ সময় বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপির সদস্য ও গোকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব খান এবং মরহুমের ছেলে সিহাব উদ্দীন।
জানাজায় সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি সাংবাদিক আলহাজ্ব আব্দুল বাছেত, প্রচার সম্পাদক আলআমিন পেস্তা, গোকুল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মিলন, বিএনপি নেতা ও ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম টুলু, শাহজাহান আলী, সাজ্জাদুল বারী রতন, বন্দে আলী রতন, নুরুল ইসলাম, শফিকুল ইসলাম, ওবায়দুর রহমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুর রহমান তৌহিদ, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার সোহেল, গোকুল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম জুয়েল, যুবদল নেতা ফারুক হোসেন, তাইজুল ইসলাম, বিএনপি নেতা আতাউর রহমান, এমএ জিহাদ, সাইফুল ইসলাম টিটু, রাজু আহম্মেদ মুকুল, সাবেক ইউপি সদস্য এমদাদুল হক দুলাল ও মেহেদী হাসান জুয়েলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশ নেন।
হেলাল উদ্দিনের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

