https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday, 19 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার সান্তাহারে গাঁজা ও হেরোইনসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

admin
January 19, 2023 7:19 am
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার আদমদীঘির সান্তাহারের চিহ্নিত মাদক ব্যবসায়ী হাফিজুল ইসলাম জাম্বু’কে ২৫০ গ্রাম গাঁজা ও ৩ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তার হাফিজুল ইসলাম জাম্বু উপজেলার সান্তাহার পৌর শহরের নতুন বাজার হঠাৎ পাড়া মহল্লার রুহুল আমিনের ছেলে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক রকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নতুন বাজার হঠাৎপাড়া এলাকা থেকে মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তাকে তল্লাশি করে ২৫০ গ্রাম গাঁজা ও ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দিয়ে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, গ্রেপ্তার হাফিজুল ইসলাম জাম্বু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করছিলো। মঙ্গলবার রাতে তাকে মাদকসহ গ্রেপ্তার করা হয়

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।