https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 1 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুইডেন প্রবাসীর ছেলে নিহত

admin
July 1, 2026 11:21 pm
Link Copied!

মিন্টু ইসলাম:
বগুড়ার শেরপুর উপজেলার ধুনট সড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু সুফিয়ান (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন।

‎বুধবার (১ জুলাই ২০২৬) রাত ৯টার পর উপজেলার ধুনট রোডের রনবীর বালা ঘাটপার এলাকায় বশির পাগলার মাজার সংলগ্ন সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

‎নিহত আবু সুফিয়ান (১৭) শেরপুর পৌর এলাকার হাসপাতাল রোডের বাসিন্দা। তিনি সুইডেনপ্রবাসী শাহিন রানার ছেলে। তাঁদের গ্রামের বাড়ি উপজেলার মির্জাপুর দক্ষিণপাড়া এলাকায়।

‎স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবু সুফিয়ান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) পুলিশ পরিদর্শক জয়নুল আবেদিন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।”

‎এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পর থেকে পলাতক ট্রাক ও চালককে শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।