আবহাওয়া অফিস:
আজ ২৪ মে রবিবার দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রবৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বজ্রবৃষ্টির সময় ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।
এদিকে খুলনা ও রাজশাহী বিভাগের দু-এক স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। দেশের বিভিন্ন এলাকায় ভ্যাপসা গরমও অনুভূত হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ১১০ মিলিমিটার। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় বজ্রপাত ও ঝড়ের সময় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

