Dhaka ০৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরের চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় নিহত-১

  • Reporter Name
  • Update Time : ০১:২৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩
  • ২ Time View

স্টাফ রিপোর্টারঃ

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার উচিতপুর মোড়ে ঘন কুয়াশায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন। আহতদেরকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভোর আনুমানিক ৫ ঘটিকায় এ ঘটনা ঘটে। নিহত হেলপার নওগাঁ মহাদেবপুর থানার মহাদেবপুর গ্রামের মৃত কামরুল হাসানের ছেলে মোঃ রাসেল (১৮)। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদ।

স্থানীয় সুত্রে জানা যায়, ঘন কুয়াশার কারণে রাস্তা ঠিকমত দেখতে না পাওয়ায় ও চালকের ঘুম ঘুম ভাব থাকায় দিনাজপুর থেকে ছেড়ে আসা ধান বোঝাই একটি ট্রাক ফুলবাড়ি মহাসড়কে উচিতপুর বাজারের কাছে ফুলবাড়ি থেকে আসা একটি কয়লা বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ধান বোঝাই ট্রাকের হেলপার রাসেল (১৮) নিহত হন।

এ সময় দুই ট্রাকের চালক ও একজন হেলপারকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

দিনাজপুরের চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় নিহত-১

Update Time : ০১:২৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩